• ঢাকা
  • |
Alifhostbd

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ৮৯ জনের হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে অন্তত ৭৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮৯ শিশু।

এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৪ হাজার ৯১১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৮ হাজার ৯৮০ শিশু।

এছাড়া, একই সময়ে পরীক্ষার মাধ্যমে দেশে মোট ৭ হাজার ৮৫৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ