• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার (৩ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টে জানায়, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের আকাশে ওড়ার সময় লক্ষ্যবস্তু করা হয়।

পোস্টে বলা হয়েছে, হামলায় যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষতি হওয়ায় এর পাইলটের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ইরানের অপর সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, বিমানটি এত দ্রুতগতিতে বিধ্বস্ত হয়েছে যে, পাইলট সম্ভবত ইজেক্ট বা বের হওয়ার সুযোগ পাননি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে ইরানের পক্ষ থেকে এ ধরনের বিমান ভূপাতিত করার দাবি তারা অস্বীকার করেছিল।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার পর তারা ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তেহরান নিজেদের আকাশসীমার নিয়ন্ত্রণ কিছুটা হলেও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ