• ঢাকা
  • |
Alifhostbd

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে সংসদে আলোচনা নয়, কড়া হুঁশিয়ারি বিরোধীদের


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো উত্তাল দিল্লি। টানা কয়েকদিনের আন্দোলন চলমান থাকার পর কেন্দ্রীয় সরকার থেকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় দিনের মতো বর্ষাকালীন সংসদ অধিবেশনও থমকে গেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদ আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু বিরোধীরা স্পষ্ট করে জানিয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না। ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ করেন বিরোধী সাংসদরা। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার শিক্ষার্থীদের সঙ্গে অবিচার করেছে। রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা হবে না। তিনি দায়িত্বে থাকলে নিরপেক্ষ আলোচনা সম্ভব নয়।’ 

এদিকে সরকারের পক্ষ থেকে বিরোধী সাংসদদের নিয়ে সমালোচনা করা হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁসসহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু বিরোধীরা আলোচনার পরিবর্তে নতুন নতুন শর্ত আরোপ করছে।’

তাদের অভিযোগ, ‘বিরোধীরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছে না।’

এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে।’ 

একই সঙ্গে কংগ্রেস নেতা কে.সি ভেনুগোপাল দাবি করেছেন, গোটা দেশ যখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তখন সংসদের অন্য সব কাজ স্থগিত রেখে এই ইস্যুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও করেন তিনি। 

তবে বারবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাওয়াকে সমাধান মনে করছেন না বিজেপির সিনিয়র সাংসদ। তার দাবি, বিরোধীরা বারবার নতুন শর্ত দিয়ে আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যাওয়া এবং রাজনৈতিকভাবে উত্তপ্ত করে সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা করছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ