• ঢাকা
  • |
Alifhostbd

দিনাজপুর সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের প্রতিহত করে বিজিবি।

পরে বিএসএফ ওই ৯ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এদিকে, পুশ-ইনের চেষ্টা ঠেকাতে সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ