বিরোধী দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান রিজভীর
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
বিরোধী দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের বেপরোয়া আচরণ, কাণ্ডজ্ঞানহীন ও অশ্রাব্য কথা কাম্য নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রুহুল কবির রিজভী এ সময় আরও বলেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা বা অপপ্রচার নয় বরং বিরোধী দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করে সরকার। এখন আর কেউ কথা বলা, রাজনৈতিক মত প্রকাশের কারণে গুম-খুন হচ্ছে বলেও জানান রিজভী।
বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে উল্লেখ করে রুহুল কবির রিজভী জানান, আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের ওপর আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :