সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ : জামায়াত আমির
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
দেশে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন চরম অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাটে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জামায়াত আমির এসব কথা বলেন।
দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ চাহিদানুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ মাসের শেষে ভূতুড়ে বিলের কবলে পড়ে তাদের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার কতটা সফল বা ব্যর্থ—তার চূড়ান্ত রায় দেশের সাধারণ জনগণই দেবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে গণমাধ্যম অতীতেও কখনো স্বাধীন ছিল না এবং এখনো পূর্ণ স্বাধীনতা ভোগ করছে না। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদ মাধ্যমগুলোকে অবাধ সুযোগ দেওয়া উচিত।
আপনার মতামত লিখুন :