অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সিপিডি
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ‘এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট’ পদে জনবল নেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র দু’দিন। যারা এখনো আবেদন করেননি, তারা শিগগিরই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, সমাজবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজিতে ভালো দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং ডিজিটাল যোগাযোগ সরঞ্জামগুলোতে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চ, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :