• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার চেচেন যোদ্ধারা


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার হুমকিতে থাকা ইরানের সাহায্যে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের যোদ্ধারা। রমজান কাদিরভের নেতৃত্বাধীন এই বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান এই সংঘাতকে ইরানকে রক্ষার 'ধর্মযুদ্ধ' বা 'জিহাদ' হিসেবে আখ্যায়িত করেছে। একইসঙ্গে তারা এই লড়াইকে 'ভালো ও মন্দের যুদ্ধ' বলেও অভিহিত করেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা যখন ক্রমশ জোরদার হচ্ছে, ঠিক তখনই এমন ঘোষণা এল। গত কয়েক সপ্তাহের আকাশপথের হামলায় আশানুরূপ ফল না মেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এখন স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। আর সত্যি যদি মার্কিন বাহিনী স্থলপথে আগ্রাসন চালায়, তবে ইরানের হয়ে সরাসরি মাঠে নামবে চেচেন বাহিনী।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধের সূত্রপাত হয়। সেই সময় মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাসহ সাধারণ নাগরিক নিহত হন। এছাড়া দক্ষিণ ইরানের মিনাব অঞ্চলে মার্কিন বিমান হামলায় ১৭০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

এসব হামলার কড়া জবাব দিতে ইরান এখন পর্যন্ত ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ৮৬ দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় মূলত ইসরায়েলের কৌশলগত ও সামরিক স্থাপনার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং সম্পদকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

চলমান এই যুদ্ধে ইউক্রেনের ভূমিকাও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে এসেছে। প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নেওয়া ইউক্রেনের সেনারা এই সামরিক অভিযানে সহায়তা করছে। এই বিষয়টি রাশিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা চলমান মস্কো-কিয়েভ সংঘাতকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সঙ্গে আরও জটিলভাবে জড়িয়ে ফেলতে পারে বলে মঙ্গলবার (৩১ মার্চ) প্রেস টিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রেস টিভি

আলোচিত শীর্ষ ১০ সংবাদ