• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

বেইলি রোডে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখলেন প্রধানমন্ত্রী


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সপরিবারে রাজধানীর বেইলি রোডে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাটকপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক কবি চিতাবাঘ নাটকটি দেখতে সন্ধ্যে ৭টায় বেইলি রোডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে সহধর্মিনী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন। 

শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ এই নাটকটি দেখার পর প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত খুদে শিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, বিনোদনমূলক কার্যক্রমে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের অংশ হিসেবে এর আগে গত ৩ এপ্রিল তিনি মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারের সিনেপ্লেক্সে সিনেমা দেখেছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ