• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে: স্পিকার হাফিজ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’

এসময় তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।’

স্পিকার আরও বলেন, ‘বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি এখন মানুষের বেশি আকর্ষণ। কখনো আবার স্বৈরাচাররা বাংলা মানুষের ওপরে চেপে বসেছে। সেসময় ছাত্র যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে। সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ