তিন ইরানি পাইলটকে আটকের দাবি অস্বীকার করল কাতার...
ইরানের তিন পাইলটকে ছয় মাস ধরে আটক রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরুতে সামরিক অভিযানের সময় কাতারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ওই তিন পাইলটকে আটক করা হয়।