বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, উত্তর-পূর্বাঞ্চলে এখনো বন্যা...
দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর চোখরাঙানির মধ্যে শ্রাবণের মেঘে ছেয়ে গেছে আকাশ। সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর মতো বড় নদীগুলোর বিপদসীমার ওপর আনাগোনা, আবার সারাদেশে মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ।