• ঢাকা
  • |
Alifhostbd

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে ফের বাড়ল তেলের দাম


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সংঘাতের প্রভাবে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে তেলের বাজার।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই-উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্টের দাম টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআইয়ের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী রয়েছে।

তেলের দাম বাড়ার প্রভাব বিশ্ব শেয়ারবাজারেও পড়েছে। শুক্রবার সকালে এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ দিনের শুরুতেই ৩ শতাংশের বেশি কমে যায়।

এদিকে ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ।

সংস্থাটি জানায়, আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং হামলার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করেনি। একই সঙ্গে হামলার বিস্তারিত কারণ কিংবা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি। সূত্র: আল জাজিরা ও দ্য ডন

আলোচিত শীর্ষ ১০ সংবাদ