• ঢাকা
  • |
Alifhostbd

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান: ভারত


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করেছে ভারত। আজ (শনিবার, ৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিলো নিপীড়নের বিরুদ্ধে।

উল্লেখ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তার প্রতিষ্ঠিত বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। শহিদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ