বর্ষসেরার পুরস্কার জিতে রোনালদোর পাশে ফার্নান্দেজ...
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজেকে নতুন করে চেনানোর পর এবার পুরস্কারের মঞ্চেও বড় স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। সতীর্থদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার।