১০০০ গোলের পরই অবসর রোনালদোর!...
ফুটবল দুনিয়ায় ফের বড় খবর। ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুমই সম্ভবত তাঁর পেশাদার ফুটবল জীবনের শেষ অধ্যায়। ৪১ বছরের পর্তুগিজ মহাতারকা এক সাক্ষাৎকারে অবসরের স্পষ্ট ইঙ্গিত দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, বিদায়ের আগে রেখে যেতে চান ‘অসাধারণ’ উত্তরাধিকার।