আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম...
আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্পট গোল্ডের মূল্য ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৭৬ দশমিক ৩০ ডলারে নেমে যায়। চলতি সপ্তাহের শুরুতে অবশ্য তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছিল মূল্যবান এই ধাতুটি।