সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে...
বাড়তি উৎপাদন ব্যয়, অর্থায়ন সংকট, কমে যাওয়া ক্রয়াদেশ এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তায় সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। গত সাড়ে তিন বছরে দেশের ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এতে কর্মহীন হয়েছেন প্রায় পৌনে দুই লাখ শ্রমিক।