• ঢাকা
  • |
Alifhostbd

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী ৩ বন্ধু নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বাসাইলের কাশিল ইউনিয়নের বাংড়া কালিবাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা মোটরসাইকেলের আরোহী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেল বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিবাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর আরেকজনের মৃত্যু হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ