• ঢাকা
  • |
Alifhostbd

চোটের মিছিল আরও দীর্ঘ হলো রিয়ালের


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চোট যেন রিয়াল মাদ্রিদকে ভূতের মতো তাড়া করছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি একাদশ মাঠে নামাতেই হিমশিম খাচ্ছে। ভাঙাচোরা দল নিয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেওয়া ম্যাচেও চোটে পড়েছে রিয়ালের আরও এক ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফার্লান্ড মেন্ডি।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল শেষ ষোলোর ম্যাচে ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে বিধ্বস্ত হয় সিটি। তবে ঘরের মাঠে দারুণ এই জয়ের পর মেন্ডি চোট হোঁচট খায় রিয়াল। সিটির বিপক্ষে ম্যাচে ৪৭ মিনিটে মাঠ ছাড়েন মেন্ডি। ফরাসি এই লেফট-ব্যাককে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ৩০ বছর বয়সী মেন্ডি দীর্ঘ দিনই চোটে ভুগছিলেন। ফিটনেস সমস্যার কারণে মৌসুমর বড় একটা অংশ দর্শক হয়ে ছিলেন তিনি।

ম্যাচের পর মেন্ডির চোট নিয়ে আলভারো আলবেরোয়া বলেন, ‘হ্যাঁ, সে চোটাক্রান্ত। পরিস্থিতি ভালো দেখাচ্ছে না। আমি তাঁর চেষ্টা মূল্যায়ন করি। এতদিনের বিরতির পর দুই ম্যাচের জন্য তাঁকে খেলানোই ছিল একটি ঝুঁকি। আমি ঝুঁকি নিলাম এবং এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁকে কোচিং করানোর সুযোগ সত্যিই অসাধারণ। এখনই কিছু বলা কঠিন, তবে মঙ্গলবারে (ফিরতি লেগ) পুরো ফিট থাকার সম্ভাবনা কম।’

চোটের প্রকৃতি ও গুরুত্ব আরও স্পষ্টভাবে দেখার জন্য আগামীকাল আরও স্ক্যান করা হবে মেন্ডির। আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে থাকায় লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে খেলতে পারবেন না ৩০ বছর বয়সী লেফট-ব্যাক।

সিটির বিপক্ষে ম্যাচে দারুণ খেলছিলে মেন্ডি। সিটিজেনদের উইঙ্গার সাবিনহো এবং সেমেনিও-কে আটকে রেখেছিলেন রিয়াল ডিফেন্ডার। বিরতির পর মেন্ডির চোটের ইঙ্গিত মেলে। রিয়ালের জন্য সুখবর ক্লাবটির আরেক লেফট ব্যাক আলভারো কারেয়াস চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ