• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

রামিসা হত্যার রায় বিচার প্রক্রিয়ার একটি মাইলফলক: অ্যাটর্নি জেনারেল


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় বিচার প্রক্রিয়ার জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত তদন্ত ও বিচারের মাধ্যমে যে রায় হয়েছে, তা দেশের বিচার প্রক্রিয়ার জন্য একটি মাইলফলক। এত কম সময়ে মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রধান বিচারপতিও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর হাইকোর্টে দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি শিশু রামিসা হত্যা মামলায় বিচার বিলম্বের কোনো সুযোগ ছিল না বলে উল্লেখ করেন। এ ছাড়া দণ্ডিত ব্যক্তিরাও ন্যায়বিচার পেয়েছেন কি না, সেটি নিশ্চিত করাও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ