• ঢাকা
  • |
Alifhostbd

প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘের মঞ্চে প্রথম ভাষণ। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় অংশ নেয়া এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এবারের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ