• ঢাকা
  • |
Alifhostbd

আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক কি না, তা জনগণই নির্ধারণ করবে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আজ সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ কারণে তাদের স্বীকৃতি দেওয়া উচিত।

পুলিশকে নৈতিকভাবে আরও উৎসাহিত (বুস্টআপ) করতে চান জানিয়ে তিনি আরও বলেন, যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে, তাদের পুরস্কার দেওয়া হবে। সনদ ও আর্থিক সহায়তাও থাকবে এই পুরস্কারের মধ্যে।

একই অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদসহ প্রত্যেককে ২০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। দ্রুত আসামি গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকার জন্য তিনজনকে আইজিপি ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ