• ঢাকা
  • |
Alifhostbd

শেখ হাসিনার বক্তব্যের আয়োজন নিয়ে অবস্থান জানাল ভারত


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জনরোষের মুখে দেশ ছেড়ে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ওই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং এতে ভারতীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই।

মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।

তিনি আরও দাবি করেন, ওই ফোরামে প্রকাশিত কোনো মতামতকে ভারত সরকার সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ