• ঢাকা
  • |
Alifhostbd

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ জনের নিয়োগ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ২ ক্যাটাগরির ২১টি পদে ৪৩১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়
নিয়োগস্থল: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
পদের সংখ্যা: ২ ক্যাটাগরির ২১ পদে ৪৩১ জন

আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ২, ৩ ও ৮ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের এই https://dpp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১০ নং এবং ১৬-২০ নং পদের জন্য ১১২ টাকা, ১১-১৫ নং এবং ২১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আলোচিত শীর্ষ ১০ সংবাদ