• ঢাকা
  • |
Alifhostbd

‘এটা নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ’


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চলতি বিশ্বকাপে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড ইতিমধ্যে সাতটি গোল করেছেন। ১৯৯৮ সালের পর এটিই তাদের প্রথম বিশ্বকাপ এবং টুর্নামেন্টে এটাই (কোয়ার্টার ফাইনাল) তাদের এ যাবৎকালের সর্বোচ্চ পথচলা। ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং ব্রাজিলকে হারিয়ে স্মরণীয় এক সময় কাটাচ্ছে নরওয়ে; যার পেছনে বড় ভূমিকা রাখছে হলান্ডের দুর্দান্ত ফর্ম।

শনিবার রাতে এবার নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে আলোচনায় হ্যারি কেইন বনাম হলান্ড দ্বৈরথ। থ্রি লায়ন্সদের অধিনায়ক টুর্নামেন্টে করেছেন ৬ গোল।

ম্যাচটির ভাগ্য নির্ধারণে এই দুই গোল মেশিনের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ হবে কি না- জানতে চাওয়া হলে নরওয়ে কোচ সোলবাকেন বলেন, ‘এটা নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ, হলান্ড বনাম কেইনের নয়।’

তিনি আরও যোগ করেন, ‘এটা অস্বীকার করার সুযোগ নেই যে কেইন ইংল্যান্ডের এক নম্বর ম্যাচ উইনার এবং আর্লিং আমাদের এক নম্বর ম্যাচ উইনার। এতে কোনো সন্দেহ নেই যে সে (হলান্ড) আমাদের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তবে আপনি যদি ভাবেন যে এটাই পুরো ম্যাচের মূল বিষয়, তাহলে বাকি খেলোয়াড়দের ছোট করা হবে। মাঠে গোল করার জন্য তারও পাস বা বল সাপ্লাইয়ের প্রয়োজন হয়, তবে এটা অস্বীকার করার উপায় নেই যে সে আমাদের জন্য অনেক বড় একজন ম্যাচ উইনার।’

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ৫৪ মিনিটে ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তাদের এই পারফরম্যান্সের প্রশংসা করলেন সোলবাকেন, ‘আমাদের মাঠে লড়াই করতে হবে এবং ঠিকঠাক রক্ষণ সামলাতে হবে। আমার মনে হয় মেক্সিকোর চেয়ে ভালো খেলে ইংল্যান্ড এই পর্যায়ে উঠে এসেছে। বেলিংহাম ও কেইনের মতো ম্যাচ উইনার ছাড়াও উইংয়ে তাদের বেশ কিছু বিকল্প রয়েছে। যদি তাদের কোনো একজনের দিনটি ভালো না যায়, অন্য কেউ এসে দলের জন্য ভালো কিছু করে দেবে।’

ব্রাজিলের বিপক্ষে সেই স্মরণীয় জয়ের ম্যাচে নরওয়ের বল পজিশন ছিল ৬৬.৪%। ইংল্যান্ডের বিপক্ষেও দল একই রকম আধিপত্য দেখাবে কি না- এমন প্রশ্নের জবাবে সোলবাকেন বলেন, ‘না, আমি তা মনে করি না।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ