• ঢাকা
  • |
Alifhostbd

রেকর্ড দামে বিক্রি হলো পেলের জার্সি


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্বকাপ ফাইনালে মাত্র ১৭ বছর বয়সী পেলের পরা একটি জার্সি নিলামে রেকর্ড ৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। পেলের যেকোনো স্মারকের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যের রেকর্ড। সেই ম্যাচে ৫-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে যে জার্সিটি পরে দুটি গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন ব্রাজিলের ফুটবল আইকন পেলে, সেটি বিক্রির আয়োজন করা নিলামকারী প্রতিষ্ঠান সোথবিস বৃহস্পতিবার (১৬ জুলাই) জানায়, এটি পেলের এযাবৎকালের বিক্রি হওয়া সবচেয়ে দামি স্মারক। নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে পাঁচজনেরও বেশি দরদাতা জার্সিটির জন্য ১০ বার দর হাঁকান মূলত যে ম্যাচটিতে পেলে এটি পরেছিলেন, এ কারণেই এত কদর জার্সিটির।

২০২২ সালে মারা যাওয়া পেলে মাত্র ১৭ বছর বয়সে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারানো সেই ফাইনালে দুটি গোল করেছিলেন এবং তিনি এখনও পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, যে ম্যাচটি ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিল। পেলের আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি পরবর্তীতে ব্রাজিল তথা সমগ্র ফুটবল বিশ্বের অন্যতম আইকনিক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 

সোথবিস জানায়, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবিগুলোর অন্যতম এবং এই জার্সিটি সেটারই সাক্ষী। নিলাম প্রতিষ্ঠানটির ভাষায়, ‘এই জার্সিটি ঠিক সেখানেই ছিল।’

প্রতিষ্ঠানটির মতে, ২০০৪ সালে এই জার্সিটি নিলামে ৭০,৫০৫ পাউন্ড বা ১,০৫,৬০০ ডলারে বিক্রি হয়েছিল। এত দামি হওয়া সত্ত্বেও পেলের এই জার্সিটি নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রীড়া স্মারকের ধারেকাছেও নেই।

রেকর্ডটি ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে কিংবদন্তি ব্যাটার বেব রুথের পরা একটি বেসবল জার্সির দখলে, যা ২০২৪ সালে ২৪.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এছাড়াও নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামসের দেওয়া তথ্যানুযায়ী, অন্যান্য উচ্চমূল্যের স্মারকের মধ্যে রয়েছে বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি (১০.১ মিলিয়ন ডলার) এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার পরা একটি জার্সি, যা ৯.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ