• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত: চিফ হুইপ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান টাকা চুরি করতে আসেননি উল্লেখ করে নুরুল ইসলাম মণি বলেন, ২৭ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগত না। তারা চাইলেই অস্ত্রের লাইসেন্স পেতেন।

চিফ হুইপ বলেন, তারেক রহমান চায় দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সোজা হয়ে দাঁড়াক। জনগণের স্বাধীনতা আর সুশাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই সনদের বিপক্ষে নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ