• ঢাকা
  • |
Alifhostbd

৫ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন পিএসভি


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সাত গোলের রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে ইউট্রেখটকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল পিএসভি আইন্দহোভেন। পরদিন এফসি ভোলেনদামের সঙ্গে ফেইনুর্ড জিততে না পারায় নিশ্চিত হয়ে গেল পিএসভির শিরোপা।

ডাচ লিগে পাঁচ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসভি। রোববার রাতে ভোলেনদামের বিপক্ষে ফেইনুর্ড ড্র করায় নিশ্চিত হয়েছে পিএসভির চ্যাম্পিয়নশিপ। আগের দিন ইউট্রেখটকে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। 

৩৪ ম্যাচের লিগে ২৯ রাউন্ড শেষে ২৩ জয় ও ২ ড্রয়ে ৭১ পয়েন্ট পেয়েছে পিএসভি। তাদের সমান ম্যাচ খেলে ১৬ জয় ও ৬ ড্রয়ে ফেইনুর্ডের সংগ্রহ ৫৪ পয়েন্ট। বাকি ৫ ম্যাচ জিতলেও পিএসভিকে টপকাতে পারবে না ফেইনুর্ড। 

এ নিয়ে টানা তিনবার ও সব মিলিয়ে ২৭ বার ডাচ লিগের শিরোপা জিতল পিএসভি৷ লিগের ইতিহাসে তাদের চেয়ে বেশিবার ট্রফি ঘরে তুলেছে শুধু আয়াক্স আমস্টারডাম, ৩৬ বার। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ