রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ থেকে নেমে ৬৩ শতাংশে...
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের বড় ধরনের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ। ২০২৫ সালে এ বোর্ডে ৭৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার পাস করেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ।