এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু...
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হয়েছে। যা আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারের সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন।