আবেদনের চাপে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ, শঙ্কায় শিক্ষ...
এবার এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদনের কারণে মোট প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে। এত অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা কীভাবে সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।