• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হামজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন। 

অধিদপ্তর আরও জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন। চিকিৎসাধীন রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ