• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

একসাথে বিশ্বকাপ মাতাবেন সাত জোড়া ভাই!


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২০২৬ ফুটবল বিশ্বকাপে এক অদ্ভুত ও বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এবারের আসরে অংশ নিতে যাচ্ছেন মোট ৭ জোড়া ভাই। তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো, এই সাত জোড়ার মধ্যে মাত্র তিন জোড়া ভাই খেলবেন একই দেশের হয়ে। পারিবারিক শেকড় ও আন্তর্জাতিক ফুটবলের নিয়মের কারণে বাকি চার জোড়া ভাই মাঠে নামবেন ভিন্ন ভিন্ন দেশের জার্সিতে।

একই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তিন জোড়া ভাইয়ের মধ্যে সবচেয়ে পরিচিত নাম ফ্রান্সের থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজ। ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা এই দুই ভাই গত কয়েকটি বড় টুর্নামেন্টেই ফরাসি দলের নিয়মিত মুখ। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কুরাসাওয়ের হয়ে খেলবেন লিয়ান্দ্রো বাকুনা ও জুনিনহো বাকুনা। বড় ভাই লিয়ান্দ্রো দীর্ঘদিন ধরেই জাতীয় দলের অংশ, আর ইউরোপিয়ান ফুটবলে অভিজ্ঞতা অর্জন করা ছোট ভাই জুনিনহোর উপস্থিতিও দলটির জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের হয়ে মধ্যমাঠে একসঙ্গে আলো ছড়াবেন লারোস দুয়ার্তে ও ডেরয় দুয়ার্তে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবলে ভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টি এবারের আসরে আরও বেশি বৈচিত্র্য যোগ করেছে। এর একটি বড় উদাহরণ সুটার পরিবার; যেখানে হ্যারি সুটার খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে, আর তার ভাই জন সুটার প্রতিনিধিত্ব করবেন স্কটল্যান্ডের। একইভাবে, ফ্রান্সের জার্সিতে দেখা যাবে ডিজায়ার ডুয়েকে, আর তার ভাই গুয়েলা ডুয়ে খেলবেন আইভরি কোস্টের হয়ে। নেদারল্যান্ডসের স্কোয়াডে রয়েছেন ব্রায়ান ব্রোবি, কিন্তু তার ভাই ডেরিক লুকাসেন খেলবেন ঘানার হয়ে।

ভিন্ন দেশের হয়ে ভাইদের প্রতিনিধিত্ব করার সবচেয়ে আধুনিক ও পরিচিত উদাহরণ উইলিয়ামস ভাতৃদ্বয়। ২০২২ বিশ্বকাপেও স্পেনের হয়ে নিকো উইলিয়ামস এবং ঘানার হয়ে ইনাকি উইলিয়ামস আলাদা দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। ২০২৬ বিশ্বকাপেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সূত্র: ইয়াহু স্পোর্টস

আলোচিত শীর্ষ ১০ সংবাদ