• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় টেলিনরের দীর্ঘমেয়াদী ভূমিকার প্রশংসা করেন।

জানা গেছে, সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এসময় টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয় বলেও জানা গেছে।

বেনেডিক্টে শিলব্রেড ফাসমার টেলিনর গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার গুরুত্বপূর্ণ এক সফর। দেশের ডিজিটাল সংযোগ ত্বরান্বিত করতে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ