প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প। আসলে সেটি ছিল ভয়াবহ হিমবাহ ধস ও ভূমিধসের সংকেত। নেপাল-চীন সীমান্তের কাছে এই ঘটনায় নেমে আসে বরফ, পাথর, কাদা ও পানির বিশাল স্রোত। তাতেই সৃষ্টি হয় ভয়াবহ বন্যা।