ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের ব...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে উড়োজাহাজটি। মরদেহটি উড়োজাহাজ থেকে নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটের অন্য যাত্রীরা।