চুক্তি হলো না, কানাডার ওপর নতুন মার্কিন শুল্ক...
বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এর পরই কানাডা থেকে আমদানি করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দীর্ঘদিনের দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হলো।