ইউক্রেনে রুশ হামলা, শপিং মলে ড্রোনের আঘাতে নিহত ১৬...
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহর একটি শপিং মলে রুশ ড্রোনের জোড়া হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন। আহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।