পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।