যে কুপ্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী, জানালেন নিজেই...
ক্যামেরার সামনে চিত্রনাট্য অনুযায়ী নিজেকে উপস্থাপন করা অভিনয়শিল্পীর কাজ। কিন্তু সেই ক্যামেরার সামনের কাজের জন্য যদি ব্যক্তিজীবনে মারাত্মক হয়রানি বা কুপ্রস্তাবের মুখে পড়তে হয়, তাহলে সেটি আর স্বাভাবিক থাকে না, হয়ে যায় তিক্ত অভিজ্ঞতার অংশ। সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হয়েছেন ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘জরিনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করা বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস।