অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা...
কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তার নতুন করে ঘর বাঁধার খবর। তবে এসব প্রতিবেদনে প্রভার নিজের কোনো বক্তব্য ছিল না। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী।