• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

নেতানিয়াহু হাঙ্গেরি সফরে এলে গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রী


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ইঙ্গিত দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

সোমবার (২১ এপ্রিল) সাংবাদিকদের পিটার মাগিয়ার বলেন, 'যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই হেফাজতে নিতে হবে।'

মাগিয়ার আরও জানান, হাঙ্গেরিকে পুনরায় আইসিসি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার ইচ্ছার কথা তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন। প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আইসিসি ত্যাগের পথে নিয়ে গিয়েছিলেন।

গাজা যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট- উভয়ের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তারা দুজনেই নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: সিএনএন

আলোচিত শীর্ষ ১০ সংবাদ