• ঢাকা
  • |
Alifhostbd

৫ লাখ টাকার চুক্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

৫ লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে। যারা এই আগুন লাগিয়েছেন তারা আবার এ অধিদপ্তরেরই কর্মচারী। বোরকা পরে স্টোরে আগুন লাগিয়েছেন খোদ স্টোর কিপার। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ- ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, বোরকা পরা আগুন দেয়া ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম। তার সঙ্গে জড়িত আরও দুজনও একই প্রতিষ্ঠানের কর্মচারী।

এরআগে, শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরে এক ব্যক্তি চুরির পর আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

আগুনে সেখানে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ২০২ টি পুড়ে যায়, উধাও রয়েছে আরও ৮৩টি। এ ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ, তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। বললেন, মো. মোস্তাক সরকার, ডিসি, মিরপুর, ডিএমপি।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত এখনো চলছে। এর মোটিভ এবং পেছনে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তারা।

এর আগে মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা হতে গ্রেপ্তার করে শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদপ্তরের ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ