• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতার শাসনের অবসান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার (৭ মে) সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত মিলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ২০১১ সাল থেকে টানা তিন দফায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মমতা বন্দোপাধ্যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে। এরইমধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

প্রথা অনুযায়ী মমতা বন্দোপাধ্যায় রাজভবনে গিয়ে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। এতে করে সেখানে সাংবিধানিক সংকট তৈরির শঙ্কা তৈরি হয়। তবে এর আগেই বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এখন নতুন মন্ত্রিসভা নির্বাচিত হবে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কাউকে নির্বাচন করা হবে।

এদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ