বিশ্বকাপে ভারতের কাছে হারল বাংলাদেশ
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ব্যাট হাতে লড়াই করেও ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করার পর ভারত নারী দল ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফলে ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়ারিয়া ফেরদৌস। ৩১ বলে ৫টি চার মেরে এই ইনিংস খেলেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা ২৭ বলে ৩২ রান করেন, তার ইনিংসে ছিল ৪টি চার। এছাড়া শোভনা মোস্তারি ২২, শারমিন আক্তার ১০ এবং স্বর্ণা আক্তার ১৩ রান করেন।
তবে শেষদিকে দ্রুত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাধা যাদব। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শ্রেয়া চরনি ২টি এবং রেণুকা সিং ও নন্দিনী শর্মা একটি করে উইকেট নেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের ওপেনার শেফালি ভার্মা। মাত্র ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে ম্যাচের গতিপথ অনেকটাই ভারতের দিকে নিয়ে যান তিনি।
তার সঙ্গে স্বস্তিকা ভাটিয়া ২৩ এবং জেমিমাহ রদ্রিগেজ ১৫ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে অধিনায়ক হারমানপ্রিত কৌর ১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। দীপ্তি শর্মা ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে রিতু মনি ২টি উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার একটি করে উইকেট শিকার করেন।
আপনার মতামত লিখুন :