• ঢাকা
  • |
Alifhostbd

প্রকাশ্যে টক্সিকের নতুন প্রোমো 'লেডিস অ্যান্ড লেডিস'


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়ান সেনসেশন ইয়াশের বহুল প্রত্যাশিত সিনেমা 'টক্সিকের' নতুন প্রোমো। 'লেডিস অ্যান্ড লেডিস' নামে এই প্রোমোতে দেখানো হয়েছে সিনেমায় অভিনয় করা পাঁচ অভিনেত্রীর বিশেষ কিছু মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

প্রোমোতে নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেইশি ও রুকমিনি বসন্ত ছাড়াও দেখা গেছে অভিনেতা ইয়াশকেও। ধুন্ধুমার অ্যাকশনের পাশাপাশি যেখানে জায়গা পেয়েছে অন্তরঙ্গ কিছু দৃশ্য। নেটদুনিয়ায় যা তুলেছে ঝড়। 

টক্সিক সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত একটি আসন্ন অ্যাকশন-থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন গীতু মোহনদাস। সিনেমাটি ২০২৬ সালের ২৬শে আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত রয়েছে।

এটি ভারতের গোয়ার পটভূমিতে ১৯৪০ থেকে ১৯৭০-এর দশকের অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ