• ঢাকা
  • |
Alifhostbd

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রের


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতি আরও অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে সারা বিশ্বে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। একই সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটে ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা চাক শুমার।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও অতিরিক্ত সতর্ক দৃষ্টি বজায় রাখতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময়ে সময় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চলে অথবা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা ও সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক অভিযান বন্ধের বিষয়ে রিপাবলিকানদের আবারও ভোট দিতে বাধ্য করবেন ডেমোক্র্যাটরা। এক্স-এ দেয়া এক পোস্টে শুমার লেখেন, ‘ট্রাম্প ইরানের বিরুদ্ধে যতক্ষণ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ততক্ষণ প্রতি সেকেন্ডে আমাদের সেনাসদস্যরা ঝুঁকির মধ্যে থাকছেন।’

তিনি আরও বলেন, সিনেটের ডেমোক্র্যাটরা ‘যুদ্ধ বন্ধ করে আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনতে’ রিপাবলিকানদের আবারও ভোট দিতে বাধ্য করবেন। তিনি লেখেন, ‘এবার যথেষ্ট হয়েছে। এই যুদ্ধ বন্ধ করুন।’

এর আগে গত ৩ জুন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ একটি ওয়ার পাওয়ারস রেজুলেশন পাস করে। এতে কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়া হয় প্রেসিডেন্টকে।

এরপর ২৪ জুন সিনেটেও একই ধরনের প্রস্তাব পাস হয়। সে সময় চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে প্রস্তাবটি অনুমোদন করেন। এটি ছিল এ বিষয়ে সিনেটে দশমবারের মতো ভোটাভুটি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ