• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

নিষিদ্ধ হলেন মরিনিয়ো


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আগামী দুই ম্যাচে দল পরিচালনা করতে পারবেন না বেনফিকার কোচ হোসে মরিনিয়ো। গত রোববার ক্লাসিকোতে পোর্তোর সহকারী কোচ লুচো গঞ্জালেজের সঙ্গে উত্তপ্ত বিবাদ এবং লাল কার্ড পাওয়ার কারণে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল মরিনিয়োর বিরুদ্ধে দুটি সিদ্ধান্ত জানিয়েছে। সেই ২-২ সমতার ম্যাচে টেকনিক্যাল এরিয়া ছাড়িয়ে পোর্তোর সাবস্টিটিউট বেঞ্চের দিকে বল নিক্ষেপ করায় তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। পরবর্তী সময়ে লুচো গঞ্জালেজের সঙ্গে উত্তপ্ত বিবাদের জন্য ১১ দিনের নিষোধাজ্ঞা দেওয়া হয়েছে। গঞ্জালেজও এক ম্যাচের নিষেধাজ্ঞা ও আট দিনের নিষেধাজ্ঞ পেয়েছেন

মরিনিয়ো দাবি করেছেন, তিনি বল স্ট্যান্ডের দিকে নিক্ষেপ করার চেষ্টা করেছিলেন। তাঁর আচরণ উত্তেজনা সৃষ্টি করে এবং জবাবে গঞ্জালেজ তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন। মরিনিয়ো ওই সময় আঙ্গুল ও থাম্ব দিয়ে ইঙ্গিত দেখান এবং বারবার বলেন, ‘তুমি ছোট।’

এক ম্যাচের নিষেধাজ্ঞা বেনফিকার–আরুকা ম্যাচে কার্যকর হবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী দুটি শাস্তি একসঙ্গে প্রযোজ্য হবে না। ১১ দিনের নিষেধাজ্ঞার মধ্যে  মার্চ ২১ ভিতোরিয়ার বিপক্ষেও ডাগআউটে দাঁড়াতে পারবেন না এই কিংবদন্তি কোচ।

বেনফিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। ক্লাবটি জানিয়েছে, মরিনিয়োর শাস্তি অন্যায় ও অযৌক্তিক। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ