• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

মধ্যপ্রাচ্যে টানা ৪০ দিনের যুদ্ধে নিহত ৫ হাজার ৩৭৮


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

অবশেষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। টানা ৪০ দিনের এ যুদ্ধে নিহত হয়েছে অন্তত ৫ হাজার ৩৭৮ জন। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই চুক্তি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি নিশ্চিত করেছেন।

যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী, লেবানন ব্যতীত ইরানের মূল ভূখণ্ডে হামলা বন্ধ রাখবে ইসরায়েল। অন্যদিকে, তেহরান নিশ্চিত করেছে যে আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকরের প্রাক্কালে বিভিন্ন দেশের হতাহতের একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

ইরানে নিহত ৩ হাজার ৬৩৬জন। যার মধ্যে ১ হাজার ৭০১ জন বেসামরিক ও ২৫৪ জন শিশু অন্তর্ভুক্ত। লেবাননে নিহত ১ হাজার ৫৩০ জন। এতে অন্তত ১২৯ জন শিশু এবং ৪০০-এর বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত। ইরাকে নিহত ১১৭ জন। ইসরায়েল নিহত ৩৪ জন। যার মধ্যে ১১ জন সেনা লেবানন অভিযানে এবং ২৩ জন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত। যুক্তরাষ্ট্রের ১৩জন। ১৩ জনই মার্কিন সেনা, এতে আহত ৩০০-এর বেশি। সংযুক্ত আরব আমিরাত নিহত ১৩ জন। কাতারে নিহত ৭জন। কুয়েতে নিহত ৭ জন। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত ৬ জন। পশ্চিম তীর (ফিলিস্তিন) ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪ নারী নিহত। সিরিয়ার দক্ষিণ সুয়েইদায় ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত ৪। বাহরাইনে ২ জন নিহত। ওমান শিল্পাঞ্চলে ড্রোন হামলায় নিহত ২। সৌদি আরব আল-খার্জ এলাকায় প্রজেক্টাইল পড়ে নিহত ২ । উত্তর ইরাকে ড্রোন হামলায় ১ ফরাসি সেনা নিহত।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৬৩৬ ছাড়িয়েছে। সংস্থাটি মাঠ পর্যায়ের প্রতিবেদন এবং হাসপাতাল সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস জানিয়েছে, তাদের হিসেবে নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৯০০ জন এবং আহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ১ হাজার ৫৩০ জন নিহত হওয়ার পাশাপাশি ১০ জন লেবাননি সেনা এবং জাতিসংঘের ৩ জন শান্তিরক্ষীও প্রাণ হারিয়েছেন। এদিকে, যুদ্ধের প্রভাবে প্রাণ হারিয়েছেন ৬ জন বাংলাদেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধবিরতির প্রেক্ষাপট বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই সাময়িক বিরতি সংঘাতপূর্ণ অঞ্চলে কিছুটা স্বস্তি নিয়ে এলেও স্থায়ী শান্তি নিয়ে সংশয় কাটেনি। বিশেষ করে লেবাননে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় উত্তেজনা এখনো চরমে। আপাতত দুই সপ্তাহের এই সময়কে কাজে লাগিয়ে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করবে আন্তর্জাতিক সংস্থাগুলো। সূত্র: রয়টার্স/ আল জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ